বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জের ৫টি আসনে প্রতীক পেলেন ২৯ প্রার্থী

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৫:৩৪ pm
  • ২ Time View

দ্বাদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জের ৫টি আসনে ২৯ প্রার্থীর প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার(১৭ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত জেলা প্রশাসকের সভা কক্ষে রির্টানিং অফিসার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।

প্রতীক পেলেন যারা:

সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-মধ্যনগর-ধর্মপাশা-তাহিরপুর) আসনে ৮ প্রার্থী বরাদ্দ পেয়েছন। তারা হলেন,আওয়ামী লীগ মনোনীয় প্রার্থী রনজিত চন্দ্র সরকার পেয়েছেন (নৌকা) প্রতীক, গণফ্রন্টের মনোনীত প্রার্থী মো.জাহানুর রশিদ পেয়েছেন (মাছ), বাংলাদেশ সুপ্রীম পার্টি মনোনীত প্রার্থী মো. হারিছ মিয়া পেয়েছেন (একতারা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান তালুকদার পেয়েছেন (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী নবাব সালেহ আহমদ পেয়েছেন (ডাব), তৃণমুল বিএনপি মনোনীত প্রার্থী মো. আশরাফ আলী পেয়েছেন (সোনালী আঁশ), স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন পেয়েছেন কেটলি) ও মো. সেলিম আহমদ পেয়েছেন(ঈগল) প্রতীক।

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে যারা প্রতীক পেয়েছেন তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ(আল আমিন চৌধুরী) পেয়েছেন(নৌকা) প্রতীক, স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তা পেয়েছেন(কাঁচি) ও স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মিজানুর রহমান পেয়েছেন(ঈগল)।

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে আওয়ামী লীগ মমোনীত প্রার্থী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান পেয়েছেন নৌকা) প্রতীক,বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত প্রার্থী তালুকদার মো. মকবুল হোসেন পেয়েছেন(কাঠাল), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী তৌফিক আলী পেয়েছেন(লাঙ্গল), তৃণমুল বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি শাহিনুর পাশা চৌধুরী পেয়েছেন (সোনালী আঁশ) প্রতীক।

সুনামগঞ্জ-৪ (সদর-বিশ^ম্ভরপুর) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বর্তমান এমপি পীর ফজলুর রহমান পেয়েছেন (লাঙ্গল) প্রতীক, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাদিক পেয়েছেন নৌকা), ন্যাশনাল পিপলস পার্টি(এনপিপি) মনোনীত প্রার্থী মোহাম্মদ দিলোয়র পেয়েছেন(আম), স্বতন্ত্র প্রার্থী মো. এনামুল কবীর ইমন (ঈগল) ও মো. মোবারক হোসেন পেয়েছেন(কাঁচি) প্রতীক।

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি মুহিবুর রহমান মানিক পেয়েছেন নৌকা) প্রতীক, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. নাজমুল হুদা পেয়েছেন (লাঙ্গল), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট(বিএনএফ) মনোনীত প্রার্থী মো. আশরাফ হোসেন পেয়েছেন(টেলিভিশন), গণফোরাম মনোনীত প্রার্থী আইয়ুব করম আলী পেয়েছেন( উদীয়মান সূর্য), বাংলাদেশ সুপ্রীম পার্টি(বিএসপি) মনোনীত প্রার্থী আবু সালেহ পেয়েছেন (একতারা),ন্যাশনাল পিপল্স পার্টি(এনপিপি) মনোনীত প্রার্থী আজিজুল হক পেয়েছেন (আম), জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মনির উদ্দিন পেয়েছেন(বাইসাইকেল), কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত প্রার্থী হাজী অব্দুল জলিল পেয়েছেন(গামছা) ও স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী পেয়েছেন(ঈগল)।

তফসিল অনুযায়ী, ৭ জানুয়ারি হবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীরা ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com