বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বিমানের টয়লেটে মিলল ৪০ স্বর্ণের বার

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪, ১২:০০ am
  • ৪ Time View

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের টয়লেট থেকে ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। স্বর্ণের বারগুলোর ওজন প্রায় সাড়ে চার কেজি। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য সাড়ে চার কোটি টাকা।

বৃহস্পতিবার (১৮ জানুয়াুির) সকালের দিকে এসব স্বর্ণ উদ্ধার করে ঢাকার কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম।

ঢাকা কাস্টম হাউস সূত্র জানায়, বাংলাদেশ বিমানের ওমানের মাসকাট থেকে আসা বিজি-১২২ ফ্লাইটে অবৈধভাবে চোরাচালান করা স্বর্ণ বহনের খবর পেয়ে প্রিভেন্টিভ টিম বিমানবন্দরের রানওয়ের পাশে অবস্থান নেয়।

ফ্লাইটটি অবতরণের পর কাস্টম কর্মকর্তারা বিমানের টয়লেটের ছাদে বিশেষভাবে লুকানো ৪০টি স্বর্ণের বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।

ঢাকা কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মাহসাব হোসাইন রনি বলেন, উদ্ধার এসব স্বর্ণের বারের ওজন প্রায় সাড়ে চার কেজি। যার আনুমানিক বাজারমূল্য সাড়ে চার কোটি টাকা। স্বর্ণের বারগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে। বিমানবন্দর থানায় এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com