শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

ফরিদপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪, ১০:৪৮ pm
  • ৩ Time View

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও লেগুনার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার খাড়াকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ফরিদপুরের মধুখালী উপজেলার হাতিম শেখের ছেলে হাফেজ মিরাজুল ইসলাম, ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের আবু সাঈদ মাতুব্বরের ছেলে মেহেদী মাতুব্বর, একই এলাকার মোফাজ্জেল মাতুব্বরের ছেলে হাফিজুল মাতুব্বর এবং লিটন দাস নামের এক যুবক। হতাহতরা সবাই লেগুনার যাত্রী।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ওসি খাইরুল আনাম জানান, খুলনা থেকে সোহাগ পরিবহণের একটি বাস ছেড়ে আসে। ভাঙ্গা এক্সপ্রেসওয়ের খাড়াকান্দি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার চার যাত্রী নিহত ও পাঁচজন আহত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com