বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ছাত্রসংসদ নির্বাচন শিক্ষার্থীদের জন্য ভালো: শিক্ষামন্ত্রী

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪, ১০:৫৯ pm
  • ৪ Time View

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, এটা (ছাত্র সংসদ নির্বাচন) হলে শিক্ষার্থীদের জন্য ভালো হয়। সেটা আবার কতটুকু পরিমাণ অরাজকতা সৃষ্টি করতে পারে, অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে বা নানান বিষয় এখানে সামনে আসতে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেগুলো বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিবেন। এ বিষয়ে আমি কি মনে করছি তার চেয়ে বিশ্ববিদ্যালয়গুলো যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কি মনে করছেন সেটা গুরুত্বপূর্ণ।

শনিবার (২৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালের বাসভবনে বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত চা-চক্রে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

এদিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা এ আয়োজনে অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার ও কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com