বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

জলবায়ু খাতে এডিবির রেকর্ড প্রতিশ্রুতি

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪, ১২:০৫ am
  • ৪ Time View

২০২৩ সালে বাংলাদেশসহ সদস্যভুক্ত দেশগুলোর জন্য রেকর্ড পরিমাণে প্রতিশ্রুতি দিয়েছিল এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ বছর প্রায় ১ হাজার কোটি মার্কিন ডলার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। জলবায়ু খাতে এর আগে কখনো এ পরিমাণ অর্থায়নের প্রতিশ্রুতি দেয়নি এডিবি।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এডিবি।

এতে বলা হয়ে, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নশীল সদস্য দেশগুলোকে (ডিএমসিএস) সাহায্য করার জন্যই এই অর্থায়ন। ২০২২ সালের তুলনায় এই অর্থায়ন প্রায় ৪৬ শতাংশ বেশি। পৃথিবীকে উষ্ণতা থেকে কিছুটা হলেও পরিত্রাণ দিতেই এডিবির এই উদ্যোগ। যে কারণে ৯.৮ বিলিয়ন মার্কিন ডলারের রেকর্ড প্রতিশ্রুতি। এর মধ্যে সংস্থাটির নিজস্ব রিসোর্স ৫.৫ বিলিয়ন। আর বাকি ৪.৩ বিলিয়ন মার্কিন ডলার বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে অর্থায়ন করেছে সংস্থাটি।

গত চার বছরে (২০১৯-২০২৩) জলবায়ু খাতে এডিবি অর্থায়ন করেছে ১০ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার। অথচ এই সময়ে প্রতিশ্রুতি ছিল ৯ বিলিয়ন মার্কিন ডলার। প্রতিশ্রুতির থেকেও বেশি অর্থায়ন করেছে সংস্থাটি। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ু খাতে অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বলেন, বর্তমানে বিভিন্ন কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে, যা ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলেছে। ২০২৩ সাল ছিল সবচেয়ে উষ্ণতম বছর। আমাদের অঞ্চলে চরম উষ্ণতা দেখা দিয়েছে, মারাত্মক জলবায়ুর প্রভাবে জনজীবনও অতিষ্ঠ হয়ে উঠেছে। এই সংকট জ্বালানি ও খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে এবং আর্থিক চ্যালেঞ্জ তৈরি করেছে।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জীবাশ্মমুক্ত জ্বালানির প্রয়োজন জানিয়ে মাসাতসুগু বলেন, জলবায়ু পরিবর্তনের ধারা বন্ধ করেই আমাদের অগ্রগতি করতে হবে। পাশাপাশি কার্বন নিঃসরণ হার শূন্যতে নামাতে হবে। এই লক্ষ্য অর্জনে সহায়তা করতে এডিবি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

এডিবি জানায়, বিশ্বব্যাপী কার্বন ডাই অক্সাইড নির্গমনের অর্ধেকের বেশি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেই উৎপত্তি হয়। ২০৫০ সালের মধ্যে এই অঞ্চলে কার্বন নিঃসরণ শূন্যে নামাতে প্রতি বছর আনুমানিক ৩.১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com