বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত রোববার

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:৪৪ pm
  • ৩ Time View

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল রোববার। সকাল ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবং ইজতেমা এলাকায় শনিবার (৩ ফেব্রæয়ারি) রাত ১২টা থেকে গণপরিবহণ বন্ধ থাকবে বলে জনিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) মাহবুব আলম।

বিশ্ব ইজতেমা ময়দানে স্থাপিত বিদেশি মেহমানদের জন্য তৈরি করা গাজীপুর মহানগর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের সামনে শনিবার বিকালে তিনি এসব কথা বলেন।

তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বি, কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন।

কমিশনার বলেন, শনিবার রাত ১২টা থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ি হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগরা বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে। এসময় এসব সড়ক হয়ে কোনো পণ্যবাহী গাড়ি যান চলতে দেওয়া হবে না। তবে ইজতেমা সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল স্বাভাবিক থাকবে।

তিনি বলেন, ইজতেমার মুরুব্বিদের সঙ্গে কথা হয়েছে। তারা বলেছেন, কাল রোববার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে আখেরি মোনাজাত করবেন।

এ বছর আখেরি মোনাজাত পরিচালিত হবে বাংলায়। মোনাজাতের আগে হবে হেদায়েতি বয়ান। এ বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com