বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

দিরাইয়ে জ্বালানি সনদ চুক্তি বিষয়ক তরুণদের সংলাপ

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:০০ pm
  • ৬ Time View

সুনামগঞ্জের দিরাইয়ে ন্যায্য জ্বালানি রূপান্তর ও জ্বালানি সনদ চুক্তি বিষয়ক দু’দিন ব্যাপী তরুণদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় দিরাইস্থ বাংলাদেশ ফিমেইল একাডেমি (বিএফএ)’র মিলনায়তনে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ফিমেইল একাডেমি (বিএফএ)’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জামিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত দু’দিন ব্যাপী তারুণদের নিয়ে সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক( উপসচিব) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।

বাংলাদেশ ফিমেইল একাডেমি (বিএফএ)’র অধ্যক্ষ নাজমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী কমিউনিটি নেতা আমিরুল হক, ক্যাবের গবেষণা সমন্বয়কারি এম এ এম গোলাম কিবরিয়া (শুভ কিবরিয়া), প্রকল্প সমন্বয়কারি মারুফা আক্তার কলি, সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, বাংলাদেশ ফিমেল একাডেমির পরিচালক, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকের যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সদস্য ডা. সৈয়দ মাসুক আহমদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com