বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

করোনা শনাক্তের হারে রেকর্ড

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২, ৭:৪০ pm
  • ৬ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪৪০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে শনাক্তের হার দাঁড়িয়েছে রেকর্ড ৩৩ দশমিক ৩৭ শতাংশে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ২৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়। এ সময়ে ৪৬ হাজার ২৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর বিপরীতে ৩৩ দশমিক ৩৭ শতাংশের করোনা শনাক্ত হয়েছে।

করোনার শুরু থেকে এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ২৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় ২০ জনের মৃত্যু হয়েছে। এপর্যন্ত মোট ২৮ হাজার ৩০৮ জনের মৃত্যু হয়েছে।

দেশে সর্বোচ্চ শনাক্তের হার দেখা যায় ২০২০ সালের ১২ জুলাই। সেদিন দেশে ৮ হাজার ৬৮টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৬৬৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ০৪৪ শতাংশ। ২০২১ সালের ২৮ জুলাই এক দিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com