রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

রূপপুর প্রকল্পে পরীক্ষামূলক নতুন বিদ্যুৎ লাইন চালু

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১১:৪৩ pm
  • ৪ Time View

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে সঞ্চালন লাইনে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। এখান থেকে বগুড়া (পশ্চিম) ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্র পর্যন্ত ৮৯ দশমিক ৯২ কিলোমিটার দীর্ঘ ৪০০ কেভি সিঙ্গেল সার্কিট সঞ্চালন লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে এ লাইন পরীক্ষামূলক চালু করা হয়। এর আগে বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু করায় পাবনা, নাটোর ও বগুড়া জেলার কিছু এলাকায় সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) আইডিআরএনপিপির প্রকল্প পরিচালক প্রকৌশলী মাসুদুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার বেলা ১১টা থেকে নবনির্মিত লাইনটি সার্বক্ষণিকভাবে চালু থাকবে। এ অবস্থায় নবনির্মিত ৪০০ কেভি সঞ্চালন লাইনের টাওয়ারে আরোহণ, গবাদিপশু বাঁধা, টাওয়ারে রশি বেঁধে কাপড় শুকানো, লাইনের নিচে ও পাশে বাঁশঝাড় ও বড়গাছ রোপণসহ ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে সবাইকে ৪০০ কেভি সঞ্চালন লাইন থেকে নিরাপদ (উভয় পাশে ২৩ মিটার) দূরত্বে থাকতে অনুরোধ করা হচ্ছে।

তিনি জানান, এরপরও উচ্চ ভোল্টেজের এ সঞ্চালন লাইন বা টাওয়ারের সংস্পর্শে এসে কেউ বিদ্যুতায়িত হলে পিজিসিবি কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com