বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪, ১১:১০ pm
  • ৬ Time View

সুনামগঞ্জে অভিযান চালিয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। রোববার (১৯ মে) দুপুরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. আল আমিন এ জরিমানা করেন।

এসময় ভোক্তা অধিকারকে সহযোগিতা করেন কনজুমান এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) এর সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, সিনিয়র সকসভাপতি মো. দিলোয়ার হোসেনসহ সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

সূত্র জানায়,অভিযানে কোমল পানীয়র মেয়াদ উত্তীর্ণ, পচাঁ খেজুর রাখা ও মিষ্টিকে পোকা রাখার কারণে ডিএস রোডের মাসুম ট্রেডার্সের মালিককে ২০ হাজার টাকা, মিষ্টিতে মাছি পাওয়ার কারণে স্টেশন রোডের পিউরিয়াকে তিন হাজার টাকা এবং দোজা মার্কেটের অর্ণব গিফট কর্ণারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আল আমিন সাংবাদিকদের জানান, নিয়মিত অভিযানের ভিত্তিতে সুনামগঞ্জ শহরের অভিযান চালিয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com