বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে মসজিদে মসজিদে ঈদের জামাত

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৭ জুন, ২০২৪, ১১:২৮ pm
  • ৫ Time View

বজ্রবৃষ্টি উপেক্ষা করে সুনামগঞ্জের ১২টি উপজেলা ও চারটি পৌরসভায় প্রায় ৪ সহস্রাধিক ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুন) সকাল ৮ টায় সুনামগঞ্জ জেলা মডেল মসজিদে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়ও সুনামগঞ্জ শহরে ১৭ স্থানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। তবে, বৃষ্টিজেলা মডেল মসজিদে সকাল ৯ টায় দ্বিতীয় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এদিকে, সকাল ৮ থেকে সাড়ে ৯ টার মধ্যে জেলার ১২টি উপজেলার বিভিন্ন মসজিদে জামাত অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেন বিষয়টি বার্তাবাহককে নিশ্চিত করেছেন।

এদিকে, সকাল ৮টায় সুনামগঞ্জ জেলা মডেল মসজিদে প্রধান জামায়াতে অংশনেন সুনামগঞ্জ-৪ অসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ জেলা প্রশাসক ও কেন্দ্রীয় ঈদগাহ ও জামে মসজিদের সভাপতি মোহাম্মদ রাশেদ ইকবালসহ সর্বস্তরের মুসল্লিরা।

সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ও জামে মসজিদের সাধারণ সম্পাদক নূরুর রব চৌধুরী বার্তাবাহককে জানান, জেলা মডেল মসজিদে প্রধান ঈদের জামায়াতে ইমামতি করেন সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফিজুর রহমান।

ঈদের জামাত শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com