বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

দেড় মাসের মধ্যে ২০টি নদী খনন প্রকল্প পাস হবে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪, ৭:১৫ pm
  • ৪ Time View

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, সুনামগঞ্জের বন্যা মোকাবিলায় আগামী এক থেকে দেড় মাসের মধ্যে ২০-টি নদী খনন প্রকল্প পাস হবে। আমরা নথি মন্ত্রণালয়ে জমা দিয়েছি। প্রকল্পটি একনেকে পাস হলেই কাজ শুরু করবো। তিনি বলেন, প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়ন হলে আগামী বছরগুলোতে এই এলাকায় পানির ধারণক্ষমতা বৃদ্ধি পাবে। এতে বন্যা থেকে এই এলাকার মানুষ রক্ষা পাবে।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি পরিদর্শনকালে সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সব সময় সিলেট এবং সুনামগঞ্জ জেলার উন্নয়ন চান। এই জেলাগুলোর প্রতি ভিন্ন ধরনের ভালোলাগা আছে প্রধানমন্ত্রীর। সিলেট-সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি তিনি সার্বক্ষণিক মনিটরিং করছেন।

প্রতিমন্ত্রী বলেন, যা করলে সিলেট-সুনামগঞ্জ সার্বিকভাবে রক্ষা পাবে সেই লক্ষ্যে আমরা কাজ করছি। শুধু আপনাদের ধৈর্য ধরতে হবে। বৈশ্বিক মন্দার এই পরিস্থিতিতেও কিন্তু আমাদের প্রকল্প চলমান আছে। খুব সহসাই আমরা এ সমস্যা থেকে মুক্তি পাব।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান,সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রঞ্জিত সরকার, জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com