বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো: প্রধানমন্ত্রী

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪, ১১:৩৩ pm
  • ৪ Time View

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বার বার আওয়ামী লীগের ওপর আঘাত এসেছে। খণ্ড-বিখণ্ড করার চেষ্টা হয়েছিল। কিন্তু গণমানুষের দল বলেই বার বার জেগে উঠেছে। ঠিক ফিনিক্স পাখির মতো৷ কারণ আওয়ামী লীগের শক্তি তৃণমূল। তারা কখনো পরাভব মানে না।

রোববার (২৩ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যেমন স্বাধীনতা এনে দিয়েছে, তেমনি আমাদের দলের প্রতিটি পদক্ষেপের কারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। জাতির যতটুকু অর্জন সেটি আওয়ামী লীগের মাধ্যমেই হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ কখনো মাথানত করে না। বিভিন্ন সময় নেতারা অনেকে ভুল করেছেন। আওয়ামী লীগ ছেড়ে চলে গেছেন। যেসব নেতা ভুল করেছেন, তারা বোঝেননি। চলে যাওয়ায় হারিয়ে গেছেন। হ্যাঁ, অনেকে ফিরে এসেছেন, আমরা গ্রহণ করেছি। আবার অনেকে এখনো সরকার পতনের আন্দোলন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com