বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

জনপ্রতিনিধিদের অপসারণ ও প্রশাসক নিয়োগের অধ্যাদেশ জারি

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪, ১১:২৮ pm
  • ৩ Time View

বিশেষ পরিস্থিতিতে সিটি করপোরেশন, জেলা, উপজেলা, পৌরসভাসহ স্থানীয় সরকারের বিভিন্ন বিভাগের জনপ্রতিনিধিদের অপসারণ করা ও সেখানে প্রশাসক নিয়োগের ক্ষমতা সরকারের হাতে দিয়ে আইন সংশোধন করে আলাদা আলাদা অধ্যাদেশ জারি করেছে সরকার।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শনিবার রাতে এসব অধ্যাদেশ জারি করেন। এর আগে শনিবার ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’; ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’; ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এবং ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর খসড়া অনুমোদন করে উপদেষ্টা পরিষদ।

গত ৫ আগস্ট সরকার পতনের পর সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলররা আত্মগোপন করেছেন। ফলে সেখানে নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে অচলাবস্থা তৈরি হয়েছে।

এই পরিস্থিতি সামলাতে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com