বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

উচ্চ রক্তচাপ নিয়েন্ত্রণে করণীয় শীর্ষক অনলাইন কর্মশালা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ১১:২৯ pm
  • ৩ Time View

সিলেট বিভাগের সাংবাদিকদের নিয়ে “উচ্চ রক্তচাপ নিয়েন্ত্রণে বাংলাদেশের অগ্রগতি এবং করণীয়” শীর্ষক অনলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) বেলা ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রগতির জন্য জ্ঞান(প্রজ্ঞা) উদ্যোগে ও গেøাবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সিলেট বিভাগে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক এবং অনলাইন মিডিয়ার ২৬ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। কর্মশালায় বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞা’র পরিচালক মো. শাহেদুল আলম এবং কোঅর্ডিনেটর সাদিয়া গালিবা প্রভা।

কর্মশালায় জানানো হয়, বাংলাদেশে প্রতি চারজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজনের উচ্চ রক্তচাপ রয়েছে। হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, কিডনি রোগ, শ্বাসতন্ত্রের রোগ ও ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের অন্যতম প্রধান ঝুঁকি উচ্চ রক্তচাপ।

উচ্চ রক্তচাপ মোকাবেলায় তৃণমূল পর্যায়ে উচ্চ রক্তচাপের ঔষধ নিশ্চিত করার পাশাপাশি এখাতে বরাদ্দ বৃদ্ধি করা হলে অসংখ্য জীবন বাঁচানোসহ হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব হবে। বাংলাদেশে মৃত্যু এবং পঙ্গুত্বের প্রধান তিনটি কারণের একটি উচ্চ রক্তচাপ।

কর্মশালায় বলা হয়েছে, বাংলাদেশে মারাত্মকভাবে বেড়ে চলেছে উচ্চ রক্তচাপের প্রকোপ। নিয়মিত ওষুধ গ্রহণের মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখতে পারছে প্রতি ৭ জনে একজনেরও কম মানুষ। এ রোগের প্রকোপ মোকাবেলায় ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে বিনামূল্যে ওষুধ প্রদানের কাজ শুরু হয়েছে। তবে উচ্চ রক্তচাপজনিত অসংক্রামক রোগ ও মৃত্যু কার্যকরভাব কমাতে দেশের সকল স্বাস্থ্যসেবা কেন্দ্রে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা প্রয়োজন। একইসাথে নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহ নিশ্চিত করতে টেকসই অর্থায়ন জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com