বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

‘আংশিক ক্লাস হবে নতুন বছরেও’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১, ১:৫৯ pm
  • ৬ Time View

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, নতুন বছরেও শিক্ষাপ্রতিষ্ঠানে আগের মতোই আংশিক ক্লাস হবে। তবে এই আংশিক ক্লাস নতুন বছরের মার্চ মাস পর্যন্ত বহাল থাকবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ঢাকার মাতুয়াইল মৌসুমী প্রেস, জনতা প্রেস ও প্রমা প্রেস পরিদর্শনের পর শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তাসহ মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

করোনার নতুন ধরন ওমিক্রন পরিস্থিতি আগামী মার্চ মাস পর্যন্ত মনিটরিং করা হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ওমিক্রন নিয়ন্ত্রণে থাকলে মার্চ মাসের পর স্বাভাবিক শ্রেণি পাঠদান শুরু করা হবে। এর আগ পর্যন্ত বর্তমান নিয়মে ধাপে ধাপে শিক্ষার্থীদের ক্লাস নেয়া হবে। মার্চের আগ পর্যন্ত আমরা বিষয়টি মনিটরিং করবে।

দীপু মনি বলেন, আগামী বছর থেকে প্রথম থেকে ষষ্ঠ শ্রেণিতে পাইলটিং কার্যক্রম হিসেবে নতুন কারিকুলাম শুরু করা হবে। এজন্য সারাদেশের ১০০টি স্কুলে এ কার্যক্রম শুরুর সিদ্ধান্ত থাকলেও সেটি কমিয়ে ৬০টি স্কুল নির্বাচন করা হয়েছে। ওই প্রতিষ্ঠানগুলোতে নতুন কারিকুলাম পড়ানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com