বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

অটিস্টিক স্কুলে স্লিপার বল হাউস উপহার দিল পুলিশ

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ১২:৩৪ am
  • ১ Time View

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সুনামগঞ্জ অটিস্টিক স্কুলের শিশুদের সুষ্ঠু শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে স্লিপার বল হাউস উপহার দিয়েছে জেলা পুলিশ।

শুক্রবার (১৭ মার্চ) বেলা ১১টায় এ উপলক্ষ্যে স্কুল ক্যাম্পাসে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাঈদ, সদর মডেল থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, স্কুলের ভবনদাতা বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক, সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক সাফাতুল হক চৌধুরীসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকরা।

আলোচনা সভা শেষে জাতির পিতার জন্মদিনের শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন অতিথিবৃন্দ। এর আগে স্লিপার বল হাউস উদ্বোধন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com