বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন : সুনামগঞ্জ ডিসি

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ১১:১৭ pm
  • ৩ Time View

সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, নদীর পাড়কাটা ও অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নদীর পাড়াকাটা ও অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় স্থানীয় জনগণকে এগিয়ে আসার আহŸান জানিয়ে নাগরিক দায়িত্ব পালনেরও আহŸান জানান জেলা প্রশাসক।

রোববার (১২ অক্টোবর) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলার ইজারাকৃত যাদুকাটা নদীর পাড়াকাটা ও অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন এক ভিডিও ভাইরাল হয়েছে এমন প্রশ্নে জবাবে সভাপতির বক্তব্যে এ আহŸান জানান জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দের সঞ্চালনায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির, অতিরিক্ত সুপার রাকিবুল হাসান রাসেল, সিলিভ সার্জন ডা. জসিম উদ্দিন, সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মতিউর রহমান খান,পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট শামস উদ্দিন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শেরে নূর আলী, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, সুুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক মানবকণ্ঠের স্টাফ রির্পোটার ও জেলা ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com