শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

‘অর্থনীতির উন্নয়নে সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য’

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪, ১২:০৮ am
  • ৩ Time View

দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার ( ১ ফেব্রæয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী একথা জানান।

অর্থমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের সঙ্গে আমাদের বহুদিনের সম্পর্ক। দেশটি অর্থনীতির উন্নয়নে সহায়তার আশ্বাস দিয়েছে। যেহেতু তারা দীর্ঘদিন আমাদের সঙ্গে কাজ করছে, তারাও তো বাংলাদেশের অবস্থা বোঝে। তাদের এ ব্যাপারে অভিজ্ঞতাও আছে।

অর্থনৈতিক কোন ক্ষেত্রে সহযোগিতা পাওয়া যাবে-এমন প্রশ্নের জবাবে আবুল হাসান বলেন, সেগুলো এখন বলা যাবে না। আলোচনা চলছে।

যুক্তরাজ্য কীভাবে সহযোগিতা করবে-এমন প্রশ্নের জবাবে ব্রিটিশ হাইকমিশনার বলেন, আমরা সমর্থন করেছি টেকসই (সাস্টেইনেবল) বাংলাদেশ গড়তে। বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনে আমরা তাদের পাশে আছি। কারণ, আমরা উন্নয়নশীল দেশ গঠনে সবসময়ই তাদের সঙ্গে রয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com