বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

অসহায়দের মধ্যে মাসব্যাপী ড্রীম এলাইভ ফাউন্ডেশনে ত্রাণ বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ১:২৪ pm
  • ২ Time View

বেসরকারি উন্নয়ন সংস্থা ড্রীম এলাইভ ফাউন্ডেশন নভেম্বর ২০২৫ মাসজুড়ে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় অসহায় ও হতদরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে। সংস্থাটি দীর্ঘদিন ধরে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, টেকসই জীবনমান নিশ্চিতকরণ এবং আত্মনির্ভরশীল সমাজ গঠনে কাজ করে আসছে।

মাসব্যাপী এ কার্যক্রমের অংশ হিসেবে তিনটি অঞ্চলে ত্রাণ বিতরণ করা হয়। এর মধ্যে মিরপুরে ১৫০ পরিবার, নারায়ণগঞ্জের আদমজী এলাকায় ১০৫ পরিবার, মোহাম্মদপুরে ১৯৮ পরিবারসহ ৪৫৩টি পরিবারকে এক মাসে ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

মোহাম্মদপুরে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ঢাকা মহানগর উত্তর কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন ড্রীম এলাইভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুর্তুজা আহমেদ খান।

সংশ্লিষ্টরা জানান, মানবিক সহায়তা ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com