বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

আগস্টের ২৭ দিনে এলো ২৫ হাজার কোটি টাকা রেমিট্যান্স

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১২:৫৩ am
  • ৩ Time View

চলতি আগস্ট মাসের ২৭ দিনে দেশে ২০৮ কোটি ৭০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ হাজার ৪৬১ কোটি ৪০ লাখ টাকা) রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ কোটি ৬০ লাখ ডলার বেশি।
‍
বৃহস্পতিবার (২৯ অগেস্ট) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরেক হোসেন খান জানান, গত বছরের আগস্টের প্রথম ২৭ দিনে এসেছিল ১৯৭ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ, চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, আগস্টের প্রথম ২৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ৫.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ৮৭ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছরের একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৯৭১ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২৭ আগস্ট পর্যন্ত প্রবাসীরা ৪ হাজার ৫৬৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল মাত্র ২ হাজার ৮৮৫ মিলিয়ন মার্কিন ডলার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com