বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

আগামী বছরে এসএসসি ফেব্রুয়ারি, এইচএসসি জুনে

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ১২:০৯ am
  • ৩ Time View

আগামী বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা জুন মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে।

সোমবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, ২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসের দ্বিতীয় সপ্তাহে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

স্বাভাবিক সময়ে এসএসসি ও সমমানের পরীক্ষা হতো বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতে। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা হতো এপ্রিল মাসের শুরুতে। কিন্তু করোনার সংক্রমণের পর থেকে পুরো শিক্ষাপঞ্জি এলোমেলোভাবে চলছে। চলতি বছরের এসএসসি পরীক্ষা গত ৩০ এপ্রিল শুরু হয়েছিলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com