বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

‘আগুন নিয়ে খেলছে ইসরাইল’

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ১১:৩৮ pm
  • ১ Time View

ইসরাইল আগুন নিয়ে খেলছে বলে বৃহস্পতিবার অভিযোগ করেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বলেন, আগের দিন স্থানীয় সময় সন্ধ্যায় দামেস্কের কাছে এবং আলেপ্পোর আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরাইলি হামলার পর তেল আবিবকে নিয়ে এই অভিযোগ করেন তিনি।

হামলার ফলে শুধুমাত্র বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে।

এছাড়া সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানীর চারপাশে বেশ কয়েকটি ইসরাইলি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে বলেও সানার প্রতিবেদনে দাবি করা হয়ে।

অবশ্য ওই দাবির ব্যাপারে ইসরাইলের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কিছু বলা হয়নি।

বেশ কয়েক বছর ধরে সিরিয়ায় হামলা জোরদার করেছে ইসরাইল। ইরান-সংশ্লিষ্ট লক্ষ্যবন্তুতে হামলা চালানো হচ্ছে বলে দাবি করছে দেশটি। সিরিয়ায় লেবাননের হিজবুল্লাহসহ তেহরান সমর্থিত বাহিনী আসাদ সরকারকে বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করার জন্য মোতায়েন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com