বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

আজ নতুন মন্ত্রীসভার শপথ

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪, ১২:০৫ am
  • ২ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর টানা চারবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নতুন মন্ত্রীসভার সদস্যরা শপথ নেবেন।

আর নতুন মন্ত্রীসভার সদস্যরা বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথ নেবেন।

মন্ত্রীপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।

নিয়মানুযায়ী, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রীসভার সদস্যদের শপথ পড়াবেন।

নবনির্বাচিত সংসদ সদস্যদের নামে গেজেট প্রকাশের পর তিনদিনের মধ্যে এমপিদের শপথ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তারপরই মন্ত্রিসভা গঠন করা হবে।

গত ৭ জানুয়ারি (রোববার) সারা দেশে একযোগে ২৯৯ আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

কমিশনের ঘোষিত ফল অনুয়ায়ী, নির্বাচনে ২২২টি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি জয় পেয়েছে ১১ আসনে ও স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৬২ আসনে। আওয়ামী লীগের শরিক দল ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি করে আসনে জয়ী হয়েছে। বাংলাদেশের কল্যাণ পার্টি জয় পেয়েছে একটি আসনে।

সরকার গঠন করতে জাতীয় সংসদের ১৫১টি আসন পেতে হয়। এক্ষেত্রে নির্বাচনে নৌকা প্রতীকের দল আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় পেয়েছে। ফলে দলটিই টানা চতুর্থবারের মতো সরকার গঠন করার পথে। সেক্ষেত্রে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে চলেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com