বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

আদর্শ শিক্ষক হিসেবে পরিচয় দেয়ার আহাবান উপাচার্যের

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫, ১০:৩১ pm
  • ২ Time View

শিক্ষকদের আদর্শ শিক্ষক হিসেবে পরিচয় দেয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে রাজধানীর মিরপুর কমার্স কলেজের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহŸান জানান।

উপাচার্য বলেন, কলেজে শিক্ষকদের দলাদলি এবং রাজনীতি বন্ধ না করা গেলে কোনোভাবেই মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে না।

তিনি বলেন, ‘রাজনীতি যদি করতেই হয়, তাহলে কলেজের শিক্ষকতা পেশা ছেড়ে কলেজের বাহিরে গিয়ে রাজনীতি করেন।’

পরে জুলাই বিপ্লবের শহীদ আকরাম খান রাব্বি স্মৃতি পাঠাগারের ফলক উন্মোচন করেন উপাচার্য।

এদিন দুপুরে রাজধানীর হযরত শাহ আলী মহিলা কলেজের উদ্যোগে আয়োজিত অপর এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের বিভিন্ন কলেজে বিদ্যমান বর্তমান গভর্নিং বডি এবং শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেন।

মান্ধাতার আমলের সিলেবাস পরিবর্তন এবং কারিকুলাম সংস্কার ছাড়াও নকলমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন অধ্যাপক আমানুল্লাহ।

নকলের অভিযোগ পাওয়া গেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কলেজের অধিভুক্তি বাতিল করা হবে বলেও কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

বক্তব্য শেষে জুলাই বিপ্লবে নিহত হযরত শাহ আলী মহিলা কলেজের শিক্ষার্থী শহীদ মেহেরুন্নেছার পরিবারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৩ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন এবং শহীদ মেহেরুন্নেসার নামে কলেজে একটি পাঠাগার উদ্বোধন করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com