বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

আর কোনো রোহিঙ্গাকে প্রবেশ করতে দেওয়া হবে না

সিলেট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩, ১১:৫৮ pm
  • ২ Time View

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে আর কোনো রোহিঙ্গা নাগরিককে প্রবেশ করতে দেওয়া হবে না। সম্প্রতি যারা প্রবেশ করেছে তাদেরকেও বের করে দেওয়া হবে।

শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিও-৩ ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিও-৩ ইউনিট উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, হাসপাতালের দ্বিতীয় শাখার কাজ শুরুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগাদা দেন।

তিনি বলেন, এই হাসপাতালের ওপর চাপ কমাতে এবং সিলেটবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত ওসামানীর দ্বিতীয় শাখার কাজ শুরু করা জরুরি। এজন্য জমি অধিগ্রহণের কাজ দ্রুত শুরু করার নির্দেশও দিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com