বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

আস্থা রাখুন, নির্বাচন সুন্দর হবে: সিইসি

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৪:২৩ pm
  • ৩ Time View

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘কোথাও যদি আচরণবিধির লঙ্ঘন হয়ে থাকে, তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী যেন ব্যবস্থা নেয় সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। আপনারা আস্থা রাখুন, নির্বাচন সুন্দর হবে।’

বুধবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময়সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। রাজশাহী সার্কিট হাউসে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভাশেষে সিইসি সাংবাদিকদের বলেন, ‘সবার প্রয়াসে নির্বাচন সুষ্ঠু হবে। আপনারাও (সাংবাদিকরা) কিন্তু স্বচ্ছতার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকেন। আপনাদের চেষ্টায়, আমাদের চেষ্টায়, প্রার্থীদের চেষ্টায় এবং ভোটারদের চেষ্টায় নির্বাচনটা সফল হবেই। সভায় আমরা সবাই এই আশাবাদ ব্যক্ত করেছি।’

তিনি বলেন, ‘মতবিনিময়সভায় প্রার্থীদের সবাইকে আচরণবিধি মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। তারা আন্তরিক। কিছু সমস্যার কথা এসেছে। আমরা শুনেছি। স্থানীয় প্রশাসন কথা বলেছে। সেই সমস্যাগুলো কীভাবে নিরসন করা যায়, সেই গাইডলাইন আমরা দিয়েছি। আশা করি ওনারা আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা তারা আন্তরিকভাবে চেষ্টা করবেন।’

এর আগে সকাল ১০টায় সার্কিট হাউসের সম্মেলনকক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন সিইসি। এ সময় নির্বাচন কমিশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রুদ্ধদ্বার এই সভায় প্রার্থীদের অনেকে নানা অভিযোগ তুলে ধরেছেন বলে তারা জানিয়েছেন। সিইসি এসব বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com