বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

আ.লীগ মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে: নানক

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪, ১২:৩৭ am
  • ৫ Time View

বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বন্যাসহ সকল দুর্যোগে বাংলাদেশ আওয়ামী লীগ মানুষের পাশে থাকে। আওয়ামী লীগ মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে।

তিনি বলেন, বিএনপি শীর্ষ নেতা তারেক জিয়া র্নীতি করে টাকার পাহাড় গড়েছেন। দেশের মানুষের দুর্যোগে বিএনপির এই শীর্ষ নেতা দেশ ছেড়ে পালিয়েছে। বিদেশে আরাম আয়েশ করে দিন পাড় করছে। এটাই তাদের ও আমাদের মধ্য পার্থক্য। আমরা আমাদের নেতার নির্দেশে এসেছি, আপনাদের দুঃখ দুর্দশা দেখে গেলাম আমরা আমাদের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলে আপনাদের দুর্দশা নিরসনে কাজ করবো।

মঙ্গলবার (২৫ মঙ্গলবার) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, আপনাদের প্রত্যাশীত হাওর পাড়ের গ্রাম প্রতিরক্ষা দেয়াল করার জন্য আপনাদের সংসদ সদস্যকে নিয়ে দ্রæত সময়ে করার চেষ্টা করবো। হাওর এলাকার অবকাঠামো উন্নয়নে কাজ করার জন্য আওয়ামী লীগ সরকার প্রধান কাজ করে যাচ্ছেন।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমল কান্তির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কার্যনির্বাহী সদস্য আজিজুস সমাদ ডন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রণজিৎ সরকার, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান আলমগীর খোকন,উপজলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com