বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ইউক্রেনজুড়ে সতর্কতার সাইরেন

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২, ২:৩৪ pm
  • ৪ Time View

রাশিয়া ইউক্রেনের কিয়েভসহ পুরো দেশ জুড়ে বিভিন্ন শহরে একের পর এক রকেট ও বিমান হামলা চালাচ্ছে। হামলায় খারকিভ শহরে অন্তত ৫ নিহত ও ১৩ জন আহত হয়েছে। মাইকোলাইভ শহরে ক্রমাগত রকেট হামলা চলছে।

বিবিসির সংবাদদাতা জো ইনউড জানিয়েছেন, হামলা সম্পর্কে সতর্ক করতে ইউক্রেনের বিভিন্ন শহরে প্রায় সারাক্ষণই বেজে চলছে যুদ্ধের সাইরেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি বলেছেন, ‘হামলা চালিয়ে ইচ্ছাকৃতভাবে ভয় দেখানোর হচ্ছে। সাধারণ নাগরিকদের ওপর মর্টার আর রকেট হামলা চালানো হচ্ছে।’

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন, রাশিয়া মারিউপোলকে একেবারে মাটির সাথে গুড়িয়ে দিতে চায়। শহরটি ধবংসযজ্ঞে পরিণত হয়েছে।

মারিউপোলে আত্মসমর্পণের জন্য রুশ সেনাবাহিনীর বার্তায় সাড়া দেয়নি মারিউপোল। যদিও রাশিয়া দাবি করছে সম্পূর্ণ মারিউপোল শহরের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। তবে শেষ মুহূর্ত পর্যন্ত রুশ সেনাদের বিরুদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডেনিস শামিহাল।

যদি মারিউপোলের পতন ঘটে তবে এটি হবে ২ মাসের যুদ্ধে রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজয়। তবে মারিউপোলের আজভস্টল ইস্পাত কারখানা এখনো দখল করতে পারেনি রুশ সেনারা। এই কারখানাকে ইউরোপের সবচেয়ে বড় ইস্পাত শিল্প বলে গণ্য করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com