বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

ইভিএম-এ ভোট বিলম্ব, উদ্বিগ্ন সিইসি

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩, ১১:২৪ pm
  • ১ Time View

রংপুর সিটি করপোরেশনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট বিলম্বিত হওয়ার বিষয়টি কমিশনকে উদ্বিগ্ন করে তুলেছে। আলাপ-আলোচনা করে এগুলোকে যতোটা ওভারকাম করা সম্ভব তার চেষ্টা করা হবে।

বুধবার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এমন মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘কোনো কোনো ক্ষেত্রে ফিঙ্গার প্রিন্ট মিলছিলো না। কেনো ভোট বিলম্বিত হচ্ছে, এই অভিযোগটা এর আগে আমরা কখনো পাইনি। এটা আমাদের খুব উদ্বিগ্ন করে তুললো। আপনারা ইতোমধ্যে জেনেছেন যে আমরা কেনো সভাটি আহ্বান করেছিলাম। সম্প্রতি রংপুর সিটি করপোরেশনে যে নির্বাচন হয়েছে, তা সুন্দর, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়েছে। কিন্তু কিছু সংকটের কথা বলা হয়েছে। কিছু অভিযোগ আমরা তখনই পাচ্ছিলাম মিডিয়ার সুবাদে। যেমন, ভোট স্লো হচ্ছে বলে একটা বড় ধরনের অভিযোগ ছিলো। কোনো কোনো ক্ষেত্রে ফিঙ্গার প্রিন্ট মিলছিলো না। কেনো ভোট বিলম্বিত হচ্ছে, যেই অভিযোগটা এর আগে আমরা কখনো পাইনি। এটা আমাদের খুব উদ্বিগ্ন করে তুললো। আমরা তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে, এই বিষয়গুলো যারা নির্বাচন পর্যবেক্ষণ করেছেন, যারা মিডিয়াকর্মী হিসেবে সেখানে কাজ করেছেন এবং আমাদের নির্বাচন কর্মকর্তা সেখানে থেকে যারা নির্বাচন ম্যানেজ করেছেন, তাদের একটা সভায় ডেকে ফিডব্যাক নেবো।’

ফিডব্যাক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবো জানিয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আলাপ-আলোচনা করে এগুলোকে যতটা ওভারকাম করা সম্ভব আমরা সেটি চেষ্টা করবো। আমরা চাই স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। সেখানে এই জিনিসগুলো আমাদের প্রত্যাশা। এই ব্যাপারে আপনারা আমাদের সবসময় সহযোগিতা করেছেন। সামনেও সহযোগিতা করবেন বলে আশা রাখি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমাদের এখানে টেকনিক্যাল এক্সপার্ট ও মিডিয়া কর্মী যারা ছিলেন তারা রিয়েল ফ্যাক্ট তুলে ধরেছেন। এখন টেকনিক্যাল এক্সপার্টদের সঙ্গে কথা বলবো যে, কেনো বিলম্ব হলো, কেনো মিললো না। তবে ফিঙ্গার প্রিন্ট মেলে নাই এটা আমি বলেছি, না মেলার ঘটনাটি খুব বেশি ঘটেনি। কিন্তু বিলম্ব হয়েছে। বিলম্ব অনেক কারণেই হতে পারে। তবে আমরা এখনো এই বিষয়গুলো সঠিকভাবে জানি না। আমরা গভীরভাবে চিন্তা করবো। পরীক্ষা-নিরীক্ষা করে কারণ বের করার চেষ্টা করবো।’

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনে ভোটগ্রহণ হয়। সেখানে ইভিএমের ভোট বিকেল সাড়ে চারটায় শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হয় রাত আটটায়। যার ফলে এ নিয়ে সাংবাদিক এবং মাঠ পর্যায়ের অভিজ্ঞতা শুনতেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com