বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের ১০০ বাড়ি বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ১১:২১ pm
  • ২ Time View

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের উত্তরাঞ্চলীয় শহর হড হাশারনের প্রায় ১০০টি বাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। মঙ্গলবার (১ অক্টোবর) ইসরাইলে শতাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান।

বুধবার (২ অক্টোবর) ইসরাইলি পাবলিক ব্রডকাস্টার কেএএন শহরের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কয়েক ডজন ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যা ঠিক করতে সময় লাগবে।

তবে মঙ্গলবার রাতে ইসরাইলি আর্মি রেডিও নিশ্চিত বলেছে, ইরানি ক্ষেপণাস্ত্র বৃহত্তর তেল আবিব এলাকার অংশ হড হাশারনে অবস্থিত নেতানিয়ার খোলা এলাকায় পড়েছে।

আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরাইল-হিজবুল্লাহ সংঘাতের মধ্যে ইরান ইসরাইলে প্রায় ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এদিকে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসি কমান্ডার আব্বাস নিলফোরোশানের হত্যার বদলা হিসেবে এই হামলা চালানো হয়েছে।

হানিয়া জুলাই মাসে তেহরানে একটি হামলায় নিহত হন। গত সপ্তাহে লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলায় নিহত হন নাসরুল্লাহ এবং নীলফোরোশান।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা একটি ‘বড় ভুল’ এবং ইরানকে এর ‘মাশুল’ দিতে হবে।

গাজা এবং লেবাননের হিজবুল্লাহ উভয়ের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধ একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপান্তরিত হওয়ার আন্তর্জাতিক শঙ্কার মধ্যে এই হামলা চালিয়েছে ইরান।

সূত্র: আনাদোলু এজেন্সি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com