বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

উত্তরায় তুরাগ ফ্রেন্ডস ক্লাবের কম্বল বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি
  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫, ২:২৭ pm
  • ৩ Time View

ঢাকার উত্তরায় অর্ধশতাধিক দরিদ্র অসহায় ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে তুরাগ ফ্রেন্ডস ক্লাব। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে উত্তরার বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন তুরাগ ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এসব কম্বল বিতরণ হয়।

সংগঠনটির সভাপতি মুহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণপূর্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডেপুটি এটর্নি জেনারেল, প্রিন্সিপাল মু আবদুর রব ফাউন্ডেশনের সেক্রেটারী ও ক্লাব উপদেষ্টা অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমান, জেড গ্রæপের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার আনিসুজ্জামান, পিহার্টস টেকনিক্যাল ইনস্টিটিউট-এর প্রিন্সিপাল ও বাংলাদেশ ম্যাটস উত্তরার কোঅর্ডিনেটর প্রিন্সিপাল মু আসাদুজ্জামান, ছায়াকুঞ্জ কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি মু রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আবদুর রহিম বাদশা, ক্লাব সদস্য জুয়েল, রফিক, তাহমিদ প্রমুখ।

এতে সাফওয়ানসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, কম্বল পেয়ে খুশি শীতার্তরা। কম্বল হাতে ছায়াকুঞ্জের জিরাতুন বেগম (৫০) জানান, কম্বল না থাকায় রাতে ঘুমাতে পারছেনা, আজ রাতে আরামে ঘুমাবো।

সংগঠনটির সভাপতি মুহাম্মদ আতিকুর রহমান জানান, তুরাগ ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা সব সময় সেবার ব্রত নিয়ে ঢাকা, গাজীপুর, চাঁদপুরসহ বিভিন্ন জেলায় বন্যার্তদের সহায়তা, ইফতার সামগ্রী বিতরণ, কুরবাণীর গোস্ত বিতরণ, রিকশা বিতরণ, রক্তদান কর্মসূচী ও ফ্রি মেডিক্যাল ক্যাম্পসহ নানান সামাজিক কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com