বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

উপজেলা পরিষদের ভোট চার ধাপে করার সিদ্ধান্ত

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:০৩ pm
  • ৪ Time View

উপজেলা পরিষদ নির্বাচন চার ধাপে করার সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে ৪ মে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে।

১১ মে, ১৮ মে ও ২৫ মে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপের ভোট হবে।

মঙ্গলবার (৬ ফেব্রæয়ারি) আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম এ তথ্য জানান।

আগামী সপ্তাহে বিস্তারিত তফসিল ও উপজেলার নাম জানানো হবে।

দেশে ৪৯৫টি উপজেলা পরিষদ রয়েছে। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়েছিল ২০১৯ সালের ১০ মার্চ। পাঁচ ধাপের ওই ভোট শেষ হয় গত জুন মাসে।

আইন অনুযায়ী, উপজেলা পরিষদের মেয়াদ শুরু হয় প্রথম সভার দিন থেকে। পরবর্তী পাঁচ বছর নির্বাচিত পরিষদ দায়িত্ব পালন করেন। মেয়াদপূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com