বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

এইচএসসিতে সিলেট বোর্ডে পাসের হার ৭১.৬২%

সিলেট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ১১:৩১ pm
  • ২ Time View

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৭১.৬২%। রোববার (২৬ নভেম্বর) বেলা আড়াইটায় শিক্ষা বোর্ডে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানিয়েছেন চেয়ারম্যান সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল।

তিনি জানান- এবার সিলেট বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। এ বছর সিলেট বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬৯৯ জন।

গত বছরের তুলনায় পাসের হার কমেছে ৯ দশমিক ৮১ শতাংশ। জিপিএ-৫ কমেছে ৩ হাজার ১৮২ টি। গত বছর সিলেট বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ৪৩ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৮৮১ জন।

জানা গেছে, এ বছর সিলেট বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ৮৩ হাজার ১২৩ জন। এরমধ্যে পাস করেছে ৫৯ হাজার ৫৩৬ জন।

তাদের মধ্যে ২৩ হাজার ৯১৬ জন ছেলে ও ৩৫ হাজার ৬২০ জন মেয়ে।

এদিকে, জিপিএ-৫ পেয়েছে ১৬৯৯ জন। এর মধ্যে ৮১৯ জন ছেলে ও মেয়ে ৮৮০ জন।

উল্লেখ্য, গত বছর এইচএসসিতে সিলেট বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ৬৬ হাজার ৪৯১ জন। পাস করেছিল ৫৪ হাজার ১৪২ জন। পাসের হার ছিল ৮১ দশমিক ৪৩ শতাংশ। এর আগের বছর অর্থাৎ- ২০২১ সালে পাসের হার ছিল ৯৪ দশমিক ৮০ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com