বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ৫ জানুয়ারি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১, ১১:২৭ pm
  • ৪ Time View

একাদশ শ্রেণিতে চলতি শিক্ষাবর্ষে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে আগামী ৫ জানুয়ারি; আবেদন প্রক্রিয়া চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। এরপর তিন ধাপে ফল প্রকাশ ও ভর্তি সম্পন্ন করা হবে। ভর্তিপ্রক্রিয়া শেষে আগামী ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু করা হবে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, এবার একাদশ শ্রেণির আবেদনের ফল তিনটি ধাপে প্রকাশ করা হবে। প্রথম ধাপে ফল প্রকাশ করা হবে ১৯ ফেব্রুয়ারি। সর্বশেষ ফল প্রকাশ করা হবে ২৪ ফেব্রুয়ারি। ফলে ২৮ ফেব্রুয়ারির মধ্যেই ভর্তির সব প্রক্রিয়া শেষ হবে।

৫ জানুয়ারি ভর্তির আবেদন শুরুর আগেই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর এ পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

তবে শিক্ষাবোর্ডগুলো আগামী ২৯ অথবা ৩১ ডিসেম্বরে ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা।

এদিকে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত অনুমোদনে আগামী রোববার (২৬ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট ফাইল পাঠাবে ঢাকা শিক্ষাবোর্ড। নীতিমালায় এবারও ‘শিক্ষা মন্ত্রণালয়’ নামে একটি কোটায় ২ শতাংশ শিক্ষার্থী ভর্তির বিধান যুক্ত করা হয়েছি। শিক্ষামন্ত্রীর আপত্তিতে তা বাতিল হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com