শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

এনএসআইয়ের নতুন ডিজি হোসাইন আল মোরশেদ

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ১১:০৩ pm
  • ৩ Time View

মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়।

রাষ্ট্রপতির উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত আদেশে বলা হয়, সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদকে এনএসআইয়ের মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগের জন্য তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

জনস্বার্থে অবিলম্বে কার্যকর করা হবে বলে আদেশে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com