বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

কক্সবাজারে ট্রাকচাপায় নিহত ৩

কক্সবাজার প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ১১:৪৫ am
  • ৪ Time View

কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে উখিয়ার হিজলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, টেকনাফমুখী ট্রাক উখিয়ামুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে তিন যাত্রী নিহত হয়ে।

তিনি আরও জানান, তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com