বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

কক্সবাজার সৈকতে নারীদের জন্য হচ্ছে না বিশেষ জোন

চট্টগ্রাম ব্যুরো
  • Update Time : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ১১:১৪ pm
  • ৩ Time View

নারী ও শিশুদের জন্য কক্সবাজার সমুদ্র সৈকতে সংরক্ষিত এলাকা হচ্ছে না। বুধবার (২৯ ডিসেম্বর) সকালে সৈকতের একটি এলাকায় সাইনবোর্ড বসিয়ে সংরক্ষিত এলাকা উদ্বোধন করে কক্সবাজার জেলা প্রশাসন। তবে রাতেই জেলা প্রশাসন জানায় সেখানে আর সেটা হচ্ছে না।

বুধবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ সংরক্ষিত এলাকা গঠনের আগের সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানান।

এর আগে বুধবার বেলা সাড়ে ১১টায় সৈকতে নারী ও শিশুদের জন্য সংরক্ষিত এলাকা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। লাবণী পয়েন্টের বিজিবির উর্মি গেস্ট হাউস থেকে সি-গাল পয়েন্ট পর্যন্ত ১৫০ ফুট এলাকা নিয়ে এ সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয় তখন।

এ সময় জেলা প্রশাসক বলেছিলেন, ‘কক্সবাজার সমুদ্র সৈকত উপভোগ করতে এসে সাগরে নেমে গোসল করেন পর্যটকদের বড় একটি অংশ। কিন্তু অনেক ক্ষেত্রে নারী-পুরুষ একসঙ্গে গোসল করতে গিয়ে বিব্রতবোধ করেন নারীরা। তাই স্বস্তি নিয়ে গোসল করতে নারীদের জন্য এই বিশেষ জোন তৈরি করা হচ্ছে। এখন থেকে রক্ষণশীল নারী পর্যটকরা এই পয়েন্টে নেমে স্বস্তিতে গোসল করতে পারবেন। এজন্য সব সময় বিশেষ নজর রাখব আমরা।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com