বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

করোনার বুস্টার ডোজ সাময়িক বন্ধ

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০২৩, ১০:৫৯ pm
  • ৭ Time View

কারোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ সাময়িক বন্ধ করা হয়েছে। টিকা স্বল্পতায় তৃতীয় ও চতুর্থ ডোজের টিকা আপাতত বন্ধ করা হয়। কোভ্যাক্স থেকে টিকা পেলে এক থেকে দুই সপ্তাহের মধ্যে আবারও এ টিকা দেয়া শুরু হবে।

বুধবার (১ মার্চ) মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনে কোভিড ১৯ এর টিকার বর্তমান অবস্থা শীর্ষক এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) এসব কথা বলেন।

এসময় আহমেদুল কবীর বলেন, করোনার জন্য আমাদের গুরুত্ব দেয়া করোনাভাইরাসের প্রথম ও দ্বিতীয় ডোজের প্রায় ৯৬ শতাংশ টিকা দেয়া হয়েছে। আমরা প্রায় ১৫ কোটি প্রথম ডোজ, ১৪ কোটি দ্বিতীয়, তৃতীয় বা বুস্টার ডোজ প্রায় ৭ কোটি, চতুর্থ বা সেকন্ড বুস্টার ডোজ দিয়েছি ৩১ লাখ ৪৮ হাজার ৯৮৮ ডোজ টিকা।

তিনি বলেন, আমরা কোভ্যাক্সের কাছে বুস্টারের টিকার জন্য আবেদন করেছি। এ মূহুর্তে আমাদের কাছে থাকা বুস্টারের মজুদ শেষ। এ কারণে চতুর্থ ডোজ আপাতত কিছু দিন বন্ধ থাকবে।

টিকা দেয়ার চাহিদা আগে থেকে দেওয়া হয়েছিল কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা শেষ হওয়ার আগে চাহিদা দিয়েছি। তাদের কাছ থেকে চাইলেই দিয়ে দেয় না। তারা এ টিকা বিনামূল্যে দেয়, তাই যখন কোভ্যাক্স দেবে তখনই পাওয়া যাবে। প্রক্রিয়াগত কারণে টিকা পেতে কিছুটা দেরি হচ্ছে। দুই থেকে ৩ সপ্তাহের মধ্যেই বুস্টার ডোজ-এর টিকা আমাদের কাছে আসবে আশা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com