বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

কৃষকের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন: কৃষিমন্ত্রী

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪, ১১:৫৪ pm
  • ২ Time View

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমরা সবাই কৃষক পরিবারের সন্তান। কৃষকের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন তিনি।

আব্দুস শহীদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদরদি ও কৃষির বিষয়ে খুবই আন্তরিক। এ আন্তরিকতাকে কাজে লাগিয়ে আমাদের কৃষি উৎপাদন বাড়াতে হবে। বর্তমানে সার, বীজ, সেচ, বিদ্যুৎ প্রভৃতির কোনো সংকট নেই। আওয়ামী লীগ সরকারের আমলে কৃষি উপকরণের কোনো সংকট হবে না।’

তিনি বলেন, ‘আমরা কৃষি উৎপাদন বাড়াতে চাই। এ জন্য সার, বীজসহ কৃষি উপকরণ যা দরকার, তাই দেয়া হবে। এছাড়াও দেশে যে পরিমাণ চাল উৎপাদন হয়েছে ও মজুদ রয়েছে, মজুদদারি না হলে এ মুহূর্তে চাল আমদানি করতে হবে না। জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে পারলে চালের দামও বাড়বে না।’

এ সময় তিনি চালের মজুদদারি রোধে জেলা প্রশাসককে মোবাইল কোর্ট পরিচালনা করে জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com