বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ক্যাডেট কলেজের শিক্ষার্থী প্রতি সরকারের খরচ ৫ লাখ টাকা

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ১০:৫৭ pm
  • ১ Time View

ক্যাডেট কলেজের প্রতিটি শিক্ষার্থী পেছনে সরকারের বছরে ৫ লাখ ৩৪ হাজার টাকা খরচ হয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (৬ জুলাই) জাতীয় সংসদে মোজাফফর হোসেনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, গত অর্থবছরে ক্যাডেট কলেজগুলোর সরকারি বরাদ্দ ছিল ১৯৭ কোটি ৫৯ লাখ ৫৯ হাজার টাকা। বর্তমানে দেশের ক্যাডেট কলেজগুলোতে ৩ হাজার ৭০০ শিক্ষার্থী পড়াশোনা করে। সেই অনুযায়ী ক্যাডেট কলেজগুলোতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের মাথাপিছু বার্ষিক সরকারি ব্যয়ের পরিমাণ ৫ লাখ ৩৪ হাজার ৪৩ টাকা।

তিনি বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় সংক্রান্ত বরাদ্দ সমন্বিতভাবে সম্পন্ন করা হয়। ফলে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় পৃথকভাবে প্রদর্শন করা হয় না।

উচ্চ মাধ্যমিক স্তরে প্রত্যেক শিক্ষার্থীর জন্য সরকারের বার্ষিক খরচের বিষয়ে মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, উচ্চ মাধ্যমিক স্তরে প্রত্যেক শিক্ষার্থীর জন্য সরকারের বার্ষিক খরচ ৫০ হাজার ৫১২ টাকা। ২০২১-২২ অর্থবছরে উচ্চ মাধ্যমিক স্তরে ৩৩ লাখ ১৪ হাজার ৪৩৬ জন শিক্ষার্থীর বিপরীতে বরাদ্দ ছিল ১৬ হাজার ১৬৭ কোটি টাকা।

পোস্ট সেকেন্ডারি নন টারশিয়ারি স্তরে ৩ লাখ ৪৫ হাজার ৫৮ জন শিক্ষার্থীর বিপরীতে সরকারের বরাদ্দ ৭০৭ কোটি টাকা। সে হিসাবে প্রত্যেক শিক্ষার্থীর জন্য বার্ষিক খরচ ২০ হাজার ৪৮৯ টাকা। এ ছাড়া টারশিয়ারি স্তরে ৩৮ লাখ ১২ হাজার ৪১৪ জন শিক্ষার্থীর বিপরীতে বরাদ্দ ছিল ৭ হাজার ৮০৭ কোটি টাকা। সরকারের মাথাপিছু বার্ষিক খরচ ২০ হাজার ৪৭৮ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com