বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

কড়াইল বস্তিতে অগ্নিকান্তে ক্ষতিগ্রস্থদের পাশে ওব্যাট হেল্পার্স

সংবাদ বিজ্ঞপ্তি
  • Update Time : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৮:০৪ pm
  • ২ Time View

রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাড়িয়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ওব্যাট হেল্পার্স।

শুক্রবার (২৮ নভেম্বর) বাদজুমার রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মধ্যে এক হাজার পিস শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।

সংস্থার প্রজেক্ট অফিসার মোহাম্মদ মাহফুজ আলম জানান, আমরা শুধু কম্বল বিতরণ করছি না, বরং আমাদের তরুণ প্রজন্মকে মানবিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধ শেখাচ্ছি। তাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

কম্বল হাতে পেয়ে ক্ষতিগ্রস্থ মানুষ ওব্যাট হেল্পার্স এবং তার তরুণ স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও জানান, কম্বল বিতরণ কার্যক্রমে সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল ওব্যাট হেল্পার্স-এর কিশোর ও তরুণ স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ। সংস্থার স্কুলের টিনএজ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এ মানবিক কাজে যুক্ত হয়। তারা শৃঙ্খলা বজায় রেখে কম্বলগুলি ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর হাতে পৌঁছে দিতে সাহায্য করে।

প্রসঙ্গত, অগ্নিকান্ডে কড়াইল বস্তির বহু ঘর পুড়ে ছাই হয়ে যায়, ফলে হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হন। এই পরিস্থিতিতে শীতকালীন প্রয়োজনীয়তা পূরণে ওব্যাট হেল্পার্স দ্রুত পদক্ষেপ নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com