বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

জন্মভূমিতে ভালোবাসায় সিক্ত হলেন খছরু খান

সিলেট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩, ১:৩১ am
  • ৮ Time View

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এণ্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে ও বাংলা কাগজ গ্রামের জেনারেল সেক্রেটারি এবং খান ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রবাসী কমিউিনিটি নেতা খছরু মোহাম্মদ খান নিজ জন্মভূমিতে মানুষের ভালোবাসয় সিক্ত হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত চারটি শিক্ষা প্রতিষ্ঠানে সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। সকালে বুরাইয়া স্কুল এণ্ড কলেজের খছরু খানকে সংবর্ধনা দেয় ব্যবস্থাপনা কমিটি।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, খছরু মোহাম্মদ খান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এণ্ড ওয়েলফেয়ার কাউন্সিলের সিলেট চ্যাপ্টারের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ নজরুল, বাংলা কাগজের ইউকে উপদেষ্টা শাহ আখতার হোসেন টুটুল, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এণ্ড ওয়েলফেয়ার কাউন্সিলের সিলেট চ্যাপ্টারের ট্রেজারার আলী আহসান হাবিব, খান ফাউন্ডেশনের সুলতান খান প্রমুখ।

পরে খছরু খান বুরাইয়া হাফিজিয়া মাদ্রাসা ও খাগহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদেন। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিকেলে সিংগেরকাছ হাইস্কুল এণ্ড কলেজে সংবর্ধনা অনুষ্ঠানে কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশ^নাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন খছরু মোহাম্মদ খান।

শিক্ষক শফি উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বীর মমুক্তিযোদ্ধা সিতাব আলী, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এÐ ওয়েলফেয়ার কাউন্সিলের সিলেট চ্যাপ্টারের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ নজরুল, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, বাংলা কাগজ ইউকের উপদেষ্টা শাহ আখতার হোসেন টুটুল, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এণ্ড ওয়েলফেয়ার কাউন্সিলের সিলেট চ্যাপ্টারের ট্রেজারার আলী আহসান হাবিব।

আরও বক্তব্য রাখেন, কলেজ ব্যবস্থাপনা কমিটির সদস্য ফজর উদ্দিন, স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জোবায়ের হোসাইন মজুমদার। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, নারগিস জাহান ও তানিয়া সিকদার।

অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে। শেষে প্রধান অতিথি, সংবর্ধিত অতিথি ও বিশেষ অতিথিরদের ক্রেস্ট প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com