বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ল

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১০:০৬ pm
  • ২ Time View

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে কমিশনের মেয়াদ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের এ কমিশন গঠন করা হয়। কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছিল, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল গত ১৫ আগস্ট।

তবে কমিশনের কার্যক্রম সম্পন্ন না হওয়ায় এর আগে দুই দফায় মেয়াদ এক মাস করে বাড়ানো হয়। সবশেষ ১৫ অক্টোবর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com