বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

জাতীয় নির্বাচন ডিসেম্বর অথবা জানুয়ারিতে: ইসি মাছউদ

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫, ১০:৪৭ pm
  • ১ Time View

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ২০২৫ সালের শেষ দিকে বা ২০২৬ সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের জনগণকে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, বর্তমানে আমাদের সম্পূর্ণ মনোযোগ জাতীয় সংসদ নির্বাচনের ওপর। আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে এবং ভোটগ্রহণ হবে ব্যালটের মাধ্যমে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান।

ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশজুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী কাজ করছেন জানিয়ে ইসি মাছউদ বলেন, যারা তথ্য সংগ্রহ করছেন, তাদের আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

তিনি বলেন, আমরা জা‌তিকে প্রভাবমুক্ত থেকে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। কোনোভাবেই প্রভাবা‌ন্বিত হওয়ার সুযোগ নাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com