বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের ফল প্রকাশ

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ১১:৫৪ pm
  • ২ Time View

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২১ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার রাত ৮টা থেকে এই পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nubd.info/results অথবা results.nu.ac.bd) পাওয়া যাবে।

সোমবার (৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট ৭৯৭টি কলেজে ২ লাখ ৫৫ হাজার ৬৪৪ জন পরীক্ষার্থী ৩১টি বিষয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় গড় পাসের হার ৭১ শতাংশ।

উল্লেখ্য, ৪ বছরের সমন্বিত ফলাফল আগামী সপ্তাহে প্রকাশিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com