বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

জীববৈচিত্র সংরক্ষণে টাঙ্গুয়ার হাওরে বনায়ন উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:২৫ pm
  • ৩ Time View

জ্যববৈচিত্র সংরক্ষণের লক্ষ্যে দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওরে বনায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধববার (১২ ফেব্রæয়ারি) দুপুর দেড়টায় তাহিরপুর উপজেলার উত্তরশ্রীপুর ইউনিয়নের অর্ন্তগন টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার সংলগ্ন রৌয়াকান্দা এলাকায় এ বনায়নের উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহŸায়ক ইমন দোজা আহমদ, সদস্য সচিব মেহেদী হাসান সাকিব প্রমুখ।

সুনামগঞ্জ রেঞ্জ অফিসার মো. সাদ উদ্দিন আহমদ জানান, টাঙ্গুয়ার হাওরের জ্যববৈচিত্র সংরক্ষণের লক্ষ্যে বন বিভাগ বনায়ন কার্যক্রম হাতে নিয়েছে। সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া শিক্ষার্থীদের নিয়ে আজ এ বনায়নের উদ্বোধন করা হয়।

টাঙ্গুয়ার হাওরের ২৫ হেক্টর জমিতে বন বিভাগ হিজল,করচ ও বরুণ প্রজাতির গাছের চারা রোপন কার্যক্রম চালানো হচ্ছে জানিয়ে সাদ উদ্দিন আরও জানান, এই ২৫ হেক্টর জমিতে বাগান তৈরী করে ৪০ হাজার গাছ রোপন করা হবে। এ বনায়নের ফলে টাঙ্গুয়ার হাওরে মাছ ও পাখির আবাসস্থলে পরিণত হবে।

বৃক্ষ রোপন শেষে একই এলাকায় ‘প্লাস্টিক দূষণ বর্জন করি, পরিচ্ছন্ন টাঙ্গুয়া গড়ি’ স্লোগানকে সামনে রেখে তাহিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্কুল ও মাদ্রাসা শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণে পরিষ্কার পরিচ্ছনতা অভিযান পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com