শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

জুবিলীতে বিদ্যালয় বার্ষিকী “কিশলয়”-এর মোড়ক উন্মোচন

সুনামগঞ্জ প্রতিনিধি
  • বুধবার, ১৩ মে, ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ণ

সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয় বার্ষিকী “কিশলয়-২০২৬” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) বিকেল ৩টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকিয়া সুলতানার সভাপতিত্বে মোড়ক উন্মোচনপূর্ব আলোটনা সভায় বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত, দিবা শাখা) এ.কে.এম. আজাদ, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত, প্রভাতি শাখা) নিখিল চন্দ্র দেবনাথ, সিনিয়র শিক্ষক ইসমাইল হোসেন, আব্দুল মকদ্দুছ, স্বপন কুমার মিত্র, শামায়ুন কবির, অতেন্দ্র চন্দ্র সরকার, মোহাম্মদ আনোয়ার হোসেন, সত্যব্রত চক্রবর্তী, লিটন রঞ্জন তালুকদার ও বিপ্লব কেতন চ্যাটার্জী।

আরও বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফয়জুর রহমান, মোহাম্মদ সামসুদ্দিন, আব্দুল মান্নান, আবু নাইম, ফারুক আহমেদ (১), ফারুক আহমেদ এবং সুদাস রায় প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের হাতে বিদ্যালয় বার্ষিকী “কিশলয়-২০২৬” এর একটি করে কপি তুলে দেন।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com