বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

টাঙ্গুয়ার হাওরে রিং চাই ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১১:২৩ pm
  • ৩ Time View

টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৫০০ মিটার রিং চাই, এক হাজার মিটার কোনা জাল ও এক হাজার মিটার কারেন্ট জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুই জেলেকে অর্থদÐ প্রদান করা হয়।

অর্থদÐ প্রাপ্তরা হলেন, জেলার তাহিরপুর উপজেলার রতনপুর গ্রামের মুসা মিয়ার ছেলে নজির মিয়া ও রামসিংহপুর গ্রামের তারা মিয়ার ছেলে জুয়েল মিয়া।

নজির মিয়াকে ৫০০ টাকা ও জুয়েল মিয়াকে ৩ হাজার টাকা অর্থদÐদেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

রোববার (২৭ এপ্রিল) দুপুর ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাছ ধরার জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয়।

তাহিরপুর উপজেলার আনসার প্রশিক্ষক হাসিবুল তারেক বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার দুপুর ২ টা থেকে বিকেল ৫ টার পর্যন্ত সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার সাকিবুর রহমানের নেতৃত্বে টাঙ্গুয়ার হাওরের গোলাবাড়ী ও রামসিংহপুর এলাকায় তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান ও টাঙ্গুয়ার হাওরের নিয়োজিত আনসার ক্যাম্পের সদস্যদের সমন্বয়ে একটি অভিযান চালিয়ে ৩ হাজার ৫০০ মিটার রিং চাই, এক হাজার মিটার কোনা জাল ও এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।

পরে বিকেল ৫ টার দিকে জব্দকৃত রিং চাই ও জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com