বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ট্যুরিস্ট ভিসায় ঢাকায় সানি লিওন, কাজে মানা

নিউজ ডেস্ক
  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২, ১০:৫৬ pm
  • ১ Time View

বাংলাদেশে সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করেছে তথ্য মন্ত্রণালয়। তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন ট্যুরিস্ট বা ভিজিট ভিসায়।

শনিবার বিকেলে আমেরিকান পাসপোর্টে ওই দেশ থেকেই তিনি বাংলাদেশে এসেছেন। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঢাকা পোস্টকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছেন সানি লিওন। তার দেশে প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে আমাদের কাছে কোনো নির্দেশনা ছিল না। তিনি আমেরিকার নাগরিক হিসেবে কারানজিত কৌর নামে দেশে এসেছেন। তার কাছে বৈধ ভিসা ছিল।

সব কাগজপত্র ঠিক থাকায় সানি লিওনের ইমিগ্রেশন সম্পন্ন করে দেশে প্রবেশ করতে দেওয়া হয়েছে। বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হলেও তার শুটিং করতে মানা রয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

শনিবার বিকেলে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন সানি লিওন। তাতে দেখা যায়, তিনি ঢাকার বিমানবন্দরে। তার পেছনে লেখা রয়েছে ‘ওয়েলকাম টু বাংলাদেশ’। ছবির ক্যাপশনে সানি লিওন লেখেন, ‘সুন্দর এ দেশটিতে এসে আমি খুব খুশি।’

জানা গেছে, ঢাকায় আসার পর সানি লিওন সোজা চলে গেছেন গান বাংলা টিভির কার্যালয়ে। সেখানে তাকে বরণ করে নিয়েছেন সংগীতশিল্পী ও গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপস। সানির সঙ্গে তার স্বামী ড্যানিয়েল ওয়েভারও এসেছেন।

তারা তিনজন মিলে একটি সেলফিও তুলেছেন। সেটা শেয়ার দিয়ে তাপস লিখেছেন, ‘সময় এখন উদযাপনের’। গত ২ মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাংলাদেশে সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com